কক্সবাজারে শিবিরকর্মী গ্রেপ্তার
কক্সবাজার শহর থেকে ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে শহরের রুমালিয়ার ছড়া এলাকা থেকে গ্রেপ্তার জাহেদুল গনি (২৫) সদর উপজেলার চান্দেরপাড়ার শামসুদ্দিনের ছেলে।
তিনি কক্সবাজার সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের কর্মী বলে পুলিশ জানিয়েছে।
কক্সবাজার ডিবি পুলিশের ওসি মনজুর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় কয়েকটি মামলা রয়েছে।
তবে কী কারণে জাহেদুলকে গ্রেপ্তার করা হয়েছে তা তিনি জানাননি।
