২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিমনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে ঝালকাঠীর কলেজছাত্র লিমনের বিরুদ্ধে ‌্যাবের অস্ত্র মামলার অভিযোগ গঠন আবারো পিছিয়েছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2013, 09:43 AM

Updated : 23 Aug 2022, 10:40 AM

সোমবার লিমনের আইনজীবী ঝালকাঠী বিশেষ ট্রাইবুনাল দ্বিতীয় আদালতে সময় চেয়ে আবেদন করলে বিচারক কিরণ শংকর হালদার আগামী ২৯ মে অভিযোগ গঠনের পরবর্তী দিন রাখেন।

এ নিয়ে ১৫ বার অভিযোগ গঠনের তারিখ পেছল।

লিমনের আইনজীবী মানিক আচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষার কারণে লিমন আদালতে হাজির থাকতে পারেননি।

২০১১ সালের ২৩ মার্চ জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে লিমন হোসেন র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে পা হারান।

র‌্যাব এ ঘটনায় লিমনসহ আরো সাতজনের বিরুদ্ধে অস্ত্র বহন ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে পৃথক দুটি মামলা করে।

পুলিশ ওই মামলা দুটিতে লিমনসহ আসামিদের অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে।