২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পোশাক কারখানায় শ্রমিকদের ভাংচুর

গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুর উপজেলায় শনিবার বিভিন্ন পোশাক কারখানায় হামলা ও ভাংচুর চালিয়েছে শ্রমিকরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 04:36 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

শনিবার ও রোববার পোশাক কারখানা বন্ধ রাখার বিজিএমইএ ও বিকেএমইএ’র আহ্বান উপেক্ষা করে তা চালু রাখায় শ্রমিকরা এ ভাংচুর চালায় বলে পুলিশ জানিয়েছে।

অবশ্য খোলা কারখানাগুলো বিজিএমইএ ও বিকেএমই’র সদস্য নয় বলে মালিকরা পুলিশকে জানিয়েছেন।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক কবির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার হানিফ স্পিনিং লিমিটেড ও সফিপুর মালেক স্পিনিং লিমিটেডসহ বেশ কয়েকটি কারখানা খোলা রাখেন মালিকরা।

এতে উত্তেজিত হয়ে সকালে মৌচাক এলাকায় শতাধিক শ্রমিক লাঠি সোটা নিয়ে কারখানাগুলোতে ভাংচুর চালায়। একপর্যায়ে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে।

পরে কারখানাগুলো ছুটি ঘোষাণা করা হলে শ্রমিকরা শান্ত হয়।

শ্রীপুর থানার ওসি মো. আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার ভাংনাহাটি এলাকায় সিআরসি, স্কয়ার মার্কআপ, বিজেবেড লিমিডেট, কেওয়া গ্রামের নিক্কি থাই এলোমিনিয়াম কারখানা, আউটস্পেস পোশাক কারখানা, ডেনিম্যাক কারখানায় ব্যাপক ভাংচুর চালায় শ্রমিকরা।

এসময় কমপক্ষে ১০ থেকে ১২ জন আহত হয়। পরে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে প্রায় একঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।