২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে ছাত্রলীগ নেতাকে গুলি করে মটরসাইকেল ছিনতাই

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এক ছাত্রলীগ নেতার পায়ে গুলি করে তার মটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2013, 04:01 PM

Updated : 23 Aug 2022, 10:39 AM

আহত মাহমুদুল হাসান রাসেল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ছাত্র। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার রাত পৌনে ৮টার দিকে তিনি এ হামলার শিকার হন বলে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাসেল মটরসাইকেলে চড়ে যাওয়ার সময় শহীদ মিনার এলাকায় তিনজন ব্যক্তি তার গতিরোধ করে।

“মটরসাইকেল থামালে তারা রাসেলের বাঁ পায়ে গুলি করে মটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।”

পথচারীরা উদ্ধার করে রাসেলকে হাসপাতালে নিয়ে যায় বলে জানান তিনি।

ওসি সিরাজুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।