২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নব নির্বাচিত রাষ্ট্রপতি আবদুল হামিদ।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 06:53 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

শুক্রবার বিকেল ৪টার দিকে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর কবরের পাশে বেদীতে নীরবে দাঁড়িয়ে থাকেন।

সামরিক কায়দায় সশস্ত্র সালাম প্রদানের পর রাষ্ট্রপতি পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।

পরে রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর সমাধি সৌধে রাখা মন্তব্য বইতে মন্তব্য লিখেন।

এ সময় তিন বাহিনীর প্রধান, পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তা, আওয়ামী লীগও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

বিকেল ৪টা ২৫ মিনিটে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।