২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘ অধিবেশনে সভাপতিত্ব করবেন বাংলাদেশি দূত

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2013, 04:57 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

আগামী ২৮ এপ্রিল থেকে কয়েক সপ্তাহের জন্য জাতিসংঘ সাধারণ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন সংস্থাটিতে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. এ কে আব্দুল মোমেন।

চলতি সাধারণ অধিবেশনের সভাপতি ভুক জেরিমিক ওই সময় ছুটিতে থাকবেন।

ভুক জেরিমিক গত বৃহস্পতিবার আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে বলেন, “জাতিসংঘের সকল ফোরামে অত্যন্ত কর্মনিষ্ঠ, দায়িত্ববান হিসেবে সকলের দৃষ্টি আকর্ষণে সক্ষম হওয়ায় আমি আপনাকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব অর্পণ করছি।”

বর্তমানে জাতিসংঘ সাধারণ অধিবেশনের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন মোমেন। এর আগেও স্বল্প সময়ের জন্য সাধারণ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেন তিনি।

বিশ্বের পাঁচটি অঞ্চল থেকে নির্বাচিত পাঁচ জন  সহ-সভাপতি জাতিসংঘ সাধারণ অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনে সহযোগিতা করেন।