আড়াইহাজারে মসজিদে ফাটল
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি মসজিদে শুক্রবার দুপুরে ফাটল দেখা দেওয়ায় তা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
জুমআর নামাজ আদায়ের পরপর মসজিদটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।
উপজেলার দুপ্তারা ইউনিয়নের আদর্শ বাজার (কালী বাড়ী) কমিটির সদস্য আবু দায়েন সাংবাদিকদের জানান, বাজারে অবস্থিত তিন তলা এই মসজিদটির কয়েকটি স্থানে বড় ধড়নের ফাটল দেখা দেয়ায় তা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
