২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় আহত ২

রাজশাহী বিমান বন্দরে বৃহস্পতিবার বিকালে একটি প্রশিক্ষণ বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে দু’জন আহত হয়েছেন।  

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 01:10 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বাংলাদেশ ফ্লাইং একাডেমীর প্রশিক্ষণ বিমানটির ক্যাপ্টেন  ফারজানা হক (৩৭)  ও প্রশিক্ষণার্থী আঞ্জুমান আরা (৩০) আহত হয়েছেন।

তাদের রাজশাহী ইসলামী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিমান বন্দর সূত্রে জানা গেছে, একজন প্রশিক্ষার্থীকে নিয়ে বিমানটি বিকেল পৌনে পাঁচটার দিকে রানওয়েতে অবতরণ করতে গিয়ে রানওয়ে থেকে ছিটকে উল্টে যায়।

বিমান বন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান বলেন, ক্যাপ্টেন এবং প্রশিক্ষণার্থী দু’জনই ঘাড়ে এবং মাথায় আঘাত পেয়েছেন।

উল্টে গেলেও বিমানটির তেমন কোনো ক্ষতি হয়নি বলে তিনি জানান।

ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালের অর্থপেডিক সার্জারি বিভাগের চিকিৎসক এসএম আব্দুল্লাহ বলেন, তারা এখন শঙ্কামুক্ত।