সাভার ট্রাজেডি: ময়মনসিংহে মৌন অবস্থান
সাভারে বহুতল ভবন ‘রানা প্লাজা’ ধসে হতাহতের ঘটনায় ময়মনসিংহে মৌন অবস্থান ও কালো পতাকা মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)।
বৃহস্পতিবার দুপুরে শহরের শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে ঘণ্টাব্যাপী মৌন অবস্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
পরে একটি কালো পতাকা মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষুদ্ধরা সভারের ঘটনায় দায়ীদের অবিলম্বে গ্রেপ্তার, নিহতের পরিবারকে ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসার দাবি জানান।
