২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে ফেনসিডিলসহ প্রাইভেটকার থেকে ৩ যুবক আটক

নড়াইলে প্রাইভেটকারে করে ফেনসিডিল নিয়ে যাবার সময় তিন যুবককে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 08:53 AM

Updated : 25 Apr 2022, 06:39 PM

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরের রূপগঞ্জ নতুন বাসস্ট্যান্ড মোড় থেকে ওই তিন যুবককে আটক করা হয়।

এরা হলেন- যশোরের কোতয়ালী থানার নতুনহাটের আমজাদ মিয়ার ছেলে মো. শাহিন (২২), একই থানার নিউমার্কেট এলাকার শামীম শেখের ছেলে রাজন শেখ (২৫) ও পুলেরহাটের মাইদিয়া পুলের হাটের আবুতালেব শেখের ছেলে মিঠু শেখ (২২)।

নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল হামিদ সাংবাদিকদের জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে যশোর থেকে কালনাগামী প্রাইভেটকারটিতে তল্লাাশি চালান হয়।

এ সময় সেখান থেকে ২৮৭ বোতল ফেনসিডিল উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।