২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিতাকে হত্যার দায়ে পুত্রের যাবজ্জীবন

পিতাকে হত্যার অভিযোগে পুত্রকে যাবজ্জীবন দিয়েছে চুয়াডাঙ্গার একটি আদালত।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 08:49 AM

Updated : 25 Apr 2022, 06:39 PM

বৃহস্পতিবার চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে জি মোস্তফা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান (৩২) জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের খয়েরহুদা গ্রামের শরীফ উদ্দিনের ছেলে।

রাষ্ট্রপক্ষের কৌশলী (পিপি) আলমগীর হোসেন সাংবাদিকদের জানান, পারিবারিক বিরোধে শরীফ উদ্দিনকে ২০০৯ সালের ১৭ জানুয়ারি পিটিয়ে হত্যা করা হয়। ঘটনার পর পরই পালিয়ে যায় হাফিজুর।

এ ঘটনায় ওই দিনই নিহতের স্ত্রী ছবেরা খাতুন ছেলেকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পুলিশও ওই রাতেই গ্রেপ্তার করে হাফিজুরকে।

মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আজিজুর হক ২০০৯ সালের ২৩ মার্চ আদালতে অভিযোগপত্র দেন।