২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুর সীমান্তে ১১০ রাউন্ড গুলি উদ্ধার

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা সীমান্ত এলাকা থেকে ১১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 08:35 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বৃহস্পতিবার ভোরে উপজেলার খলচান্দা গ্রামের পরমেশ্বর কোচের (২৬)বাড়ি থেকে একইসঙ্গে মদ, ওয়ারলেসের যন্ত্রাংশ, মোবাইল ফোন, সিমকার্ড উদ্ধার করা হয়।

তার বিরুদ্ধে শেরপুর ও ময়মনসিংহ জেলায় অস্ত্র ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেরপুরের পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টায় এ অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পরমেশ্বর পালিয়ে যায়।

এ ঘটনায় নালিতাবাড়ি থানায় বিশেষ ক্ষমতা ও অস্ত্র মামলা আইনে দুটি মামলা করা হয়েছে।