২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবাড়ীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

রাজবাড়ীতে অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2013, 07:31 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার মধ্যরাতে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকা থেকে ভারতীয় পিস্তলসহ শহিদুল ইসলাম খোকনকে (৩৫) গ্রেপ্তার করা হয়।

খোকন বরিশালের চরকেউটিয়া গ্রামের বন্দর সাহেব বাজার এলাকার মৃত আশরাফ আলী খানের ছেলে।

গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) ফিরোজ আহমেদ সাংবাদিকদের জানান, খোকন এ কে ট্রাভেলসের একটি বাসে করে যশোরের বেনাপোল থেকে ঢাকায় যাচ্ছিল।

গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া ফেরি ঘাটে তার দেহ তল্লাশি করে কোমর থেকে অস্ত্রটি উদ্ধার করে পুলিশ।

তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলে জানান উপ-পরিদর্শক।