২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হতাহতদের সহায়তায় ৪ কোটি টাকা বরাদ্দ

সাভারে রানা প্লাজায় ভবন ধসের ঘটনায় হতাহতদের সহায়তার জন্য চার কোটি টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 05:25 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঘটনায় নিহত প্রতিটি পরিবারকে নগদ ২০ হাজার টাকা ও আহতদের ৩ হাজার টাকা নগদ অর্থ সহায়তার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

রাজধানী থেকে ২০ কিলোমিটার দূরে সাভার বাজারে সকাল সাড়ে ৮টায় ধসে পড়ে রানা প্লাজা। ওই ভবনের প্রথম ও দ্বিতীয় তলায় বিপণী বিতান ছিল। আর তৃতীয় তলা থেকে ষষ্ঠ তলা পর্যন্ত ছিল চারটি পোশাক কারখানা।

দেশের ইতিহাসে ভয়াবহতম এই ভবন ধসের ঘটনায় শতাধিক মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছেন ছয় শতাধিক। এখনো অনেকেই এখনো চাপা পড়ে আছেন বলে উদ্ধারকারীরা জানিয়েছেন।