২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার শোকদিবস পালন করবে বিএনপি

সাভারের ভবন ধসে প্রাণহানির ঘটনায় বৃহস্পতিবার শোক পালন করবে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 02:18 PM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার রাতে দলের সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার দলীয়ভাবে শোক দিবস পালনের মাধ্যমে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এদিন সারাদেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অধনমিত ও কালো পতাকা উত্তোলন করবে বিএনপি।

দিনব্যাপী কর্মসূচির মধ্যে আরো আছে বিকালে বাদ আসর নয়া পল্টনের কার্যালয়ে দোয়া মাহফিল, যাতে দলের সর্বস্তরের নেতা-কর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় সরকার বৃহস্পতিবার জাতীয় শোক ঘোষণা করেছে।

সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা ‘রানা প্লাজায়’ মঙ্গলবার ফাটল ধরার পর বুধবার ভবনটি ধসে পড়ে।

ধ্বংস্তূপের নিচ থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত শতাধিক লাশ উদ্ধার করা হয়েছে। আহত অবস্থায় স্থানীয় বিভিন্ন হাসপাতলে ভর্তি করা হয়েছে কয়েকশ' লোককে। 

ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় ইলেকট্রনিক্স, কম্পিউটার, প্রসাধন সামগ্রী ও কাপড়ের মাকের্ট এবং ব্র্যাক ব্যাংকের একটি শাখা ছিল। আর তৃতীয় থেকে ষষ্ঠ তলা পর্যন্ত ছিল চারটি পোশাক কারখানা।

ফাটল ধরার পর মঙ্গবার কারখানাগুলো বন্ধ রাখা হলেও বুধবার সকালে শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ এসেছে।