সিরাজগঞ্জে দফায় দফায় সংঘর্ষ, আহত ৩০
সিরাজগঞ্জে তিনটি মহল্লার বাসিন্দাদের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন।
বুধবার সকাল থেকে শহরের দিয়ারধানগড়া মহল্লার সঙ্গে ভাঙ্গাবাড়ী সয়াধানগড়া মহল্লার মধ্যে কয়েক দফা সংঘর্ষ হয়।
মঙ্গলবার দুপুরে বৈশাখী মেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভাঙ্গাবাড়ী ও দিয়ারধানগড়া মহল্লার মধ্যে সংঘর্ষ হয়।
এর জের ধরে বুধবার সকাল থেকে আবারো সংঘর্ষ বাধে।
এ বিষয়ে সদর থানার ওসি রফিকুল ইসলাম খান বলেন, ঘনবসতি এলাকা হওয়ায় সংঘর্ষ নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে। এখনও থেমে থেমে সংঘর্ষ চলছে।
‘সংঘর্ষ চলাকালে শতাধিক রাউন্ড টিয়ারশেল ও রাবার বুলেট ছোড়া হয়েছে।’
এ ঘটনায় ২০ জন আহত হয় বলেও জানান তিনি।
ওসি রফিকুল ইসলাম আরো বলেন, বুধবার সকালে কাচা আম পাড়া নিয়ে দিয়ারধানগড়া মহল্লার সঙ্গে সয়াধানগড়া এলাকার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন।
