২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিকেটারের হাতবোমায় ২ পুলিশ আহত

রাজধানীর কামরাঙ্গীরচরে হরতাল সমর্থকদের নিক্ষেপ করা হাতবোমায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 11:07 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

বুধবার সকালে কামরাঙ্গীরচর খলিফা ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

চকবাজার জোনের সহকারী পুলিশ সুপার মামুন আল রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পিকেটাররা পুলিশকে লক্ষ্য করে একটি হাতবোমা ছুড়লে স্প্রিন্টারের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে চিকিৎসা দেয়া হচ্ছে।”

শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে টানা ৩৬ ঘণ্টার হরতাল ডাকে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। তবে সাভারে ভবন ধসের কারণে 
হরতালের দ্বিতীয় দিন বুধবার দুপুরে হরতাল প্রত্যাহারের ঘোষণা দেয় বিএনপি।