২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সন্ত্রাসী হামলায় তাঁতশ্রমিক নিহত

টাঙ্গাইলে কালিহাতি উপজেলায় দুবৃর্ত্তের হামলায় এক যুবক নিহত হয়েছে।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2013, 07:23 AM

Updated : 23 Aug 2022, 10:38 AM

মঙ্গলবার রাতে উপজেলার বোয়াইর গ্রামের এ ঘটনায় নিহত সোহেল রানা (২২) একজন তাঁত শ্রমিক।

কালিহাতি থানার ওসি মো. জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাত ১০টার দিকে কয়েকজন লোক সোহেলকে বাড়ি থেকে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে কোপায়।

এ সময় সোহেলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় কিছু পরেই তার মৃত্যু হয়।