নরসিংদীতে নৃত্যশিল্পী খুন
নরসিংদী সদর থেকে এক নৃত্যশিল্পীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে সদর পাঁচদোনা ইউনিয়নের ভূইয়ম গ্রাম সংলগ্ন খালে রাজিবের (১৭) ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়।
রাজিব পলাশ উপজেলার করতেতৈল গ্রামের ফজলুর রহমানের ছেলে।
নরসিংদী সদর মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, কে বা কারা রাজিবকে কুপিয়ে হত্যা করে লাশ খালে ফেলে রাখে।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এ ব্যাপারে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
