২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বোমাং রাজার অভিষেকে হরতাল শিথিল

বান্দরবান বোমাং সার্কেলের নবনিযুক্ত চিফ বোমাংগ্রী উচপ্রুর অভিষেক অনুষ্ঠানের জন্য তিন পার্বত্য জেলায় হরতাল শিথিল করা হয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 01:24 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

বুধবার সকাল থেকে এ শিথিল কার্যকর থাকবে বলে জানান বান্দরবান জেলা বিএনপির সভাপতি সাচিংপ্রু জেরি।

তিনি বলেন, বুধবার সকালে বোমাং সার্কেল চিফ ১৭তম রাজা বোমাংগ্রী উচপ্রুর অভিষেক অনুষ্ঠান হবে।

এতে যোগ দেয়ার জন্য দূর-দূরান্ত থেকে বোমাং সার্কেলের প্রজাসাধারণের যাতায়াতের সুবিধার্থে হরতাল শিথিলের এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টার হরতাল শুরু হয়েছে মঙ্গলবার সকালে।