২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাড়ি চলাচলে বাধা দেয়ায় ২ ছাত্রদল কর্মীর জরিমানা

সিলেটে হরতাল চলাকালে যানবাহন চলাচলে বাধা দেয়ায় দুই ছাত্রদল কর্মীকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 12:19 PM

Updated : 23 Aug 2022, 10:37 AM

মঙ্গলবার বেলা আড়াইটার দিকে নগরীর মীরবক্সটুলা এলাকা থেকে ছাত্রদল কর্মী পারভেজ আহমদ ও খালেদুজ্জামান রিপনকে আটক করে পুলিশ।

সিলেট কালেক্টরেটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক মাহমুদ জাকারিয়ার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করে।

পরে জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পান দুই ছাত্রদল কর্মী।

কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, ছাত্রদল কর্মীরা গাড়ি চলাচলে বাধা দেয়ায় পুলিশ তাদের আটক করে। এসময় ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করে।