পিএসসিতে নতুন সদস্য নিয়োগ
অবসরপ্রাপ্ত সচিব কামরুন নেসা খানমকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসাবে নিয়োগ দেয়া হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
এতে বলা হয়, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি কামরুন নেসা খানমকে পিএসসির সদস্য পদে নিয়োগ দিয়েছেন।
কামরুন নেসা খানমকে নিয়ে পিএসসির সদস্য সংখ্যা হল ১২ জন।
