২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে নতুন বিজিবি সেক্টর

বান্দরবানে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নবগঠিত সেক্টরের যাত্রা শুরু হয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 11:35 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুল ময়দানে এক কুচকাওয়াজ ও পতাকা উত্তোলনের মাধ্যমে নতুন এ সেক্টর উদ্বোধন করেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ।

বিজিবির মহাপরিচালক বলেন, বান্দরবানের ১৭৩ কিলোমিটার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করাসহ প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমারের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কাজ করবে বিজিবি।

এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী মরতুজা খাঁন, বাইতুল ইজ্জত বিজিবির ট্রেনিং সেন্টারে কমান্ড্যান্ট কর্নেল মোহাম্মাদ কামরুজ্জামান, বান্দরবান সেক্টর কমান্ডার কর্নেল হাফিজ আহসান ফরিদ, চট্টগ্রাম সেক্টর কমান্ডার কর্নেল মো. নজরুল ইসলাম, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার কামরুল আহসানসহ ঊর্ধ্বতন সামরিক-বেসামরিক কর্মকর্তারা।