পতেঙ্গায় প্লাস্টিক কারখানায় আগুন
নগরীর পতেঙ্গা থানা এলাকায় আগুনে একটি প্লাস্টিক কারখানা পুড়ে গেছে।
মঙ্গলবার দুপুর ২টার দিকে পতেঙ্গা থানার চরপাড়া গোল্ডেন বিচ এলাকার সুমাইয়া প্লাস্টিক কারখানায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
বন্দর ও সিইপিজেড ফায়ার সার্ভিস স্টেশনের চারটি গাড়ির এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ পরিচালক জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে অ্যানিয়ন প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং সুমাইয়া প্লাস্টিক কারখানার বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
তবে কেউ আহত হয়নি বলেও জানান তিনি।
