পোরশায় বজ্রপাতে মাদ্রাসা ছাত্রের মৃত্যু
নওগাঁর পোরশায় বজ্রপাতে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে দুয়ারপাল গ্রামে বজ্রপাতে শাহাবুদ্দিন (১৫) মারা যায়।
সে ঠাকুরগাঁও জেলার রানীশংকল থানা সদরের রহমত আলীর ছেলে। শাহাবুদ্দিন দুয়ারপাল গ্রামের বেলাল হোসেনের বাড়িতে জায়গীর থেকে স্থানীয় হাফেজিয়া মাদ্রাসায় পড়াশুনা করত ।
পোরশা থানার ওসি শফিউল আলম সাংবাদিকদের জানান, সকালে শাহাবুদ্দিন মাদ্রাসা থেকে জায়গীরদারের বাড়িতে যাচ্ছিল। এ সময় হঠাৎ শীলা বৃষ্টি শুরু হলে রাস্তার পাশে একটি গাছের নিচে আশ্রয় নেয়। একটু পরে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
