২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বংশালে পিকেটারদের হাতবোমায় আহত ২

১৮ দলের হরতাল চলাকালে বংশালের বাবুবাজার ব্রিজের কাছে পিকেটারদের ছোড়া হাতবোমায় এক রিকশাচালক ও এক পথচারী আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2013, 07:56 AM

Updated : 23 Aug 2022, 10:37 AM

বংশাল থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাবুবাজার ব্রিজের কাছে পিকেটারদের ছোড়া দুটি ককটেলে রিকশাচালক আবদুর রাজ্জাক (৪৫) ও পথচারী শাহজাহান (৫০) আহত হন। তাদের মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায় আশপাশের লোকজন।

রিকশাচালক আবদুর রাজ্জাক হাসপাতালে সাংবাদিকদের জানান, একটি ককটেল তার পায়ের উপর পরে।

হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের মেডিক্যাল অফিসার নিজামউদ্দিন জানান, আব্দুর রাজ্জাকের পায়ের উপর দিকে জখম হয়েছে।

এদিকে কোতয়ালী থানার ওসি আবু বকর সিদ্দীক জানান, বাবুবাজার ব্রিজের কাছে ১২টার দিকেও আরও তিনটি ককটেলের বিস্ফোরণ হয়েছিল। তবে ওই ঘটনায় কেউ আহত হয়নি।

শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে ১৮ দলীয় জোটের টানা ৩৬ ঘণ্টার হরতালে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষিপ্ত মিছিল ও বোমাবাজির ঘটনা ঘটেছে।