২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হজ মেলা শুরু ২৫ এপ্রিল

স্বচ্ছ হজ ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে আগামী ২৫ এপ্রিল থেকে রাজধানীতে তিনদিনের হজ মেলার আয়োজন করছে হজ যাত্রী সেবাদানকারী সংস্থাগুলো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2013, 12:40 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সভাপতি ইব্রাহীম বাহার সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি বলেন, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২৫ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত এ মেলা চলবে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দর্শনার্থীদের জন্য তা উন্মুক্ত থাকবে।

এ মেলায় হজ যাত্রীদের আহকাম-আরকানসহ বিভিন্ন বিষয়ে স্পষ্ট ধারণা পেতে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হবে।

হজ যাত্রী সেবাদানকারী ৪০৪টি প্রতিষ্ঠান এবার ঢাকার এ মেলায় অংশ নেবে বলে ইব্রাহীম বাহার জানান।

ঢাকার পর সিলেট ও চট্টগ্রামেও এ মেলা হবে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে হাবের সহসভাপতি আব্দুল কাদির খান, মহাসচিব শেখ আব্দুল্লাহ, যুগ্ম মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।