ডোমারে ‘উত্ত্যক্তকারী’ দণ্ডিত
নীলফামারীর ডোমার পৌর এলকাকায় এক এইচএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক যুবককে ছয়মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিউর রহমান সোমবার এ সাজা দেন বলে পুলিশ জানিয়েছে।
দণ্ডিত বকুল হোসেন (২৫) পৌরসভার বড় রউতা কলেজপাড়ার বাসিন্দা সাবেক ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) আবু বক্কর সিদ্দিকের ছেলে।
সাজা দেয়ার পর বকুলকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ডোমার থানার ওসি কফিল উদ্দিন বলেন, ডোমার সরকারি কলেজ কেন্দ্র থেকে দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার সময় এক ছাত্রীকে কলেজ গেটে আটকিয়ে উত্ত্যক্ত করে বকুল।
মেয়েটির অভিভাবক তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় বকুলকে আটক করে পুলিশে দেয়। পরে পুলিশ ভ্রাম্যমাণ আদালতে পাঠায়।
