২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠীতে ১০ দোকানে আগুন

ঝালকাঠীর নলছিটি উপজেলায় একটি বাজারে আগুনে ১০টি দোকান পুড়ে গেছে।

ঝালকাঠী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 06:26 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুলকাঠী ইউনিয়ন পরিষদ বাজারে এই অগ্নিকাণ্ড ঘটে বলে জানান নলছিটি থানার ওসি মাসুদুজ্জামান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান বাচ্চু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাজারের একটি জ্বালানি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা পুরো বাজারে ছড়িয়ে পড়ে।

নলছিটি ফায়ার স্টেশনের কর্মকর্তা মো. ইউনুস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এলাকাবাসী ও দমকাল বাহিনীর কর্মীরা দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষণে বাজারের ১০টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় বলে জানান তিনি।