২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াকফ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে আবেদন

ওয়াক্‌ফ আইনের বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 06:24 PM

Updated : 23 Aug 2022, 10:36 AM

রোববার জ্যেষ্ঠ আইনজীবী এবিএম নুরুল ইসলাম হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন দায়ের করেন।

এতে আইন সচিব, ধর্ম সচিব, ওয়াকফ প্রশাসককে বিবাদী করা হয়েছে।

রিটে ওয়াক্‌ফ (সম্পত্তি হস্তান্তর ও উন্নয়ন) বিশেষ বিধান আইন, ২০১৩ এর আইনের ৮ থেকে ১৪ ধারা সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার ও প্রচলিত শরিয়া আইনের পরিপন্থি বলে যুক্তি দেখিয়ে এই আইনের বাতিল চাওয়া হয়।

সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় ওই আইনটি কেন বাতিল ঘোষণা করা হবে না- এ মর্মে রুল চাওয়া হয় রিট আবেদনে।

শুনানি চলাকালে ওই আইনের কার্যকারিতার ওপর স্থগিতাদেশও চাওয়া হয়।

আবেদনকারী নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মো. খুরশীদ আলম সরকারের বেঞ্চে শুনানির জন্য এই আবেদন উপস্থাপন করা হবে।