২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হলমার্কে চুরি, গ্রেপ্তার ১

সাভারের হেমায়েতপুরের নন্দখালী এলাকায় হলমার্ক গ্রুপের একটি কারখানা থেকে মালামাল চুরির অভিযাগে একজনকে আটক করেছে নিরাপত্তাকর্মীরা।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 09:34 AM

Updated : 23 Aug 2022, 10:36 AM

শনিবার রাতে গ্রুপের ‘মুসনা এন্টারপ্রাইজ’ ও ‘এবিএস ওয়াসিং’ নামে পাশাপাশি অবস্থিত দুটি কারখানায় এ চুরি চেষ্টা হয়।

এ ঘটনায় রোববার হলমার্ক গ্রুপের নিরাপত্তা পরিদর্শক সেলিম হোসেন বাদী হয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

আটক রাশেদ আলী (২৫) সিরাজগঞ্জ সদরের কান্দাপাড়ার প্রয়াত সালাম তালুকদারের ছেলে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে দুটি কারখানায় ৭/৮ জন চোর সিলিং ফ্যান, লোহার রড, বৈদ্যুতিক তার, কম্পিউটারসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল চুরি করে পালানোর সময় নিরাপত্তাকর্মীরা রাশেদকে আটক করে পুলিশে দেয়।

বাকিরা পালানোর সময় বেশকিছু মালামাল নিয় গেছে, বলেন এসআই ফরিদ।

অনিয়মের মাধ্যমে সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা থেকে হলমার্ক গ্রুপ প্রায় আড়াইহাজার কোটি টাকা ঋণ নিয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের করা মামলায় হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তানভীর মাহমুদ, চেয়ারম্যান জেসমিন ইসলামসহ শীর্ষ কর্মকর্তারা কারাগারে রয়েছেন।