২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে চোর সন্দেহে পিটুনিতে যুবক নিহত

ঝিনাইদহের সদর উপজেলায় চোর সন্দেহে পিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 07:20 AM

Updated : 23 Aug 2022, 10:36 AM

রোববার ভোরের দিকে উপজেলার কুমড়াবাড়িয়া গ্রামের এ ঘটনায় নিহত রবিউল ইসলাম (২৮) গয়েশপুর গ্রামের শুকুর আলীর ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি কাজী জালাল উদ্দিন আহমেদ জানান, ভোর ৪টার দিকে একদল চোর কুমড়াবাড়িয়া গ্রামের ছমির উদ্দিনের বাড়িতে ঢোকে। ওই বাড়ি থেকে একটি বাইসাইকেল নিয়ে পালানোর সময় টের পেয়ে বাড়ির লোকজন চিৎকার শুরু করে। চিৎকার শুনে গ্রামবাসি এগিয়ে এসে চোরদের ধাওয়া করে রবিউলকে ধরে পিটুনি দেয়। এতে তার মৃত্যু হয়।

সকালে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।