২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়িতে সাংবাদিকের গাড়িতে ছিনতাই

রাজধানীর যাত্রাবাড়িতে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙ্গা টিভির গাড়ি থেকে ছিনতাই হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2013, 04:38 AM

Updated : 23 Aug 2022, 10:36 AM

পুলিশ জানায়, শনিবার রাত ১২টার দিকে যাত্রাবাড়ির কুতুবখালী এলাকায় এ ঘটনা ঘটে।

মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি মাহমুদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রধানমন্ত্রীর কুমিল্লা সফরের সংবাদ সংগ্রহ করে মাছরাঙ্গা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আশরাফুল ইসলাম ও সিনিয়র ক্যামেরাম্যান গৌতম কুমার সিনহা ঢাকায় ফিরছিলেন। কুতুবখালীতে তাদের গাড়ি যানজটে পড়ে।

এ সময় দুই যুবক তাদের গাড়িতে উঠে এবং গৌতমের হাতে ধারালো অস্ত্র দিয়ে কোপ দিয়ে একটি ল্যাপটপ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

গৌতমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

যাত্রাবাড়ী থানার এসআই এমরানুল ইসলাম জানান, ছিনতাইকারিদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে। তবে এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।