২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভেজাল ওষুধ বিক্রির দায়ে ৫৬ জন আটক

ভেজাল ওষুধ বিক্রি করার অভিযোগে ৫৬ জনকে আটক করে প্রায় অর্ধ কোটি জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 04:47 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

এ সময় দুই জনকে সাজা দেয়া ছাড়াও প্রায় তিন কোটি টাকার ওষুধ জব্দ করা হয়েছে।

শনিবার সারা দিন মিটফোর্ড ও বাবু বাজারের মোহাম্মদিয়া, তাজ ও সরদার মার্কেটে অভিযান চালিয়ে আটক ও মালামাল জব্দ করা হয়।

র‌্যাব-১০ এর লালবাগ ক্যাম্পের কমান্ডার মাহফিজুর রহমান বলেন, অবৈধ, আমদানি নিষিদ্ধ, বিক্রয় নিষিদ্ধ সরকারি ওষুধ, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি করার অপরাধে ওই ৫৬ জনকে আটক করা হয়েছে। পরে তাদের ৪১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বিভিন্ন দোকানে ও গুদামে অভিযান চালিয়ে প্রায় তিন কোটি টাকা মূল্যের ওষুধ জব্দ করা হয়েছে বলে জানান ক্যাম্প কমান্ডার মাহফিজুর।