২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেজরের বাসা থেকে ৬৩ ভরি গয়না চুরি

রাজধানীতে সেনানিবাস এলাকায় এক মেজরের বাসা থেকে প্রায় ৬৩ ভরি স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 01:51 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

সেনানিবাস থানার সহকারী উপপরিদর্শক মো. আশরাফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্টাফ রোডের অফিসার্স কোয়ার্টারে মেজর খোশরোজ সামাদের বাসায় চুরির হওয়ার একটি অভিযোগ তারা পেয়েছেন।

এ ঘটনায় ওই সেনা কর্মকর্তা শনিবার সকালে সেনানিবাস থানায় একটি মামলা করেছেন।

মামলার অভিযোগে বলা হয়, গত মঙ্গলবার বাসার প্রধান ফটকে তালা দিয়ে স্ত্রীকে নিয়ে তিনি গ্রামের বাড়িতে গিয়েছিলেন। শুক্রবার রাতে বাসায় ফিরে দেখেন- তালা ভাঙ্গা এবং কক্ষের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে।

মামলায় প্রায় ৬৩ ভরি স্বর্ণলংকার ও ৪৮ হাজার টাকা খোয়া যাওয়ার কথা উল্লেখ করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আশরাফ।

চুরির বিষয়ে জানতে মেজর খোসরোজ সামাদের সঙ্গে যোগাযোগ করা হলে আইএসপিআরের অনুমতি ছাড়া তিনি কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন।