মাগুরায় ঝড়ে ২ জন নিহত
মাগুরার শ্রীপুর উপজেলায় শুক্রবার রাতে কালবৈশাখি ঝড়ে দুইজনের মৃত্যু হয়েছে।
এরা হলেন উপজেলার আমলসার ইউনিয়নের মাদিয়াপাড়া গ্রামের সায়েতন নেছা (৭০) এবং গয়েশপুর ইউনিয়নের চাকদাহ গ্রামের সলেমান বিশ্বাস (৬০)।
শ্রীপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) অপূবর্কুমার মন্ডল বলেন, রাত ১০টার দিকে বয়ে যাওয়া ঝড়ে শ্রীপুরের বিভিন্ন স্থানে বেশকিছু ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান বিধ্বস্ত হয়।
ইউএনও বলেন, নিহত দুভাই নিজ বাড়িতে শোবার ঘর ভেঙ্গে পড়ে মারাত্মক ভাবে আহত হন। রাতেই তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সকালে তাদের মৃত্যু হয়।
এছাড়া ঝড়ে আহত অন্তত ৫০ জনকে মাগুরা সদর হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ইউএনও জানান।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোকলেছুর রহমান বলেন, ঝড়ে কলা, পেঁপে, লিচু, আমসহ ধানের ক্ষেতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি নিরুপনের চেষ্টা চলছে।
রাত থেকেই জেলার অধিকাংশ স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
