২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় পোশাক শ্রমিক খুন

সাভারের আশুলিয়া থেকে এক পোশাক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাভার, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 11:52 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

শনিবার সকালে আশুলিয়া ব্রিজের পাশে একটি বালুর চরে মো. কামরুজ্জামানের (২৫) লাশ পাওয়া যায়।

কামরুজ্জামান সাতক্ষীরার কাছন্দার মৃগিডাঙ্গা এলাকার বাবুল হোসেনের ছেলে। তিনি আশুলিয়ায় গ্রীনলাইন পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে বালুর চর থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশের গলায় রবারের রশি পেঁচানো ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে বলেও জানান তিনি।

রাতের কোনো এক সময় তাকে হত্যার পর লাশটি ওই স্থানে ফেলে রাখা হয় বলে ধারণা করছে পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে।