২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্যাস সংযোগের নির্দেশে আনন্দ মিছিল

রাজশাহী মহানগরীতে প্রধানমন্ত্রীর দ্রুত আবাসিক গ্যাস সংযোগের নির্দেশে আনন্দ মিছিল করেছেন নারীরা।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 10:20 AM

Updated : 25 Apr 2022, 06:37 PM

শনিবার মহিলা ‘নারী সমাজ’ এর ব্যানারে নগরীর আলুপট্টি মোড় থেকে আনন্দ মিছিলটি বের হয়।

পরে সাহেববাজার জিরো পয়েন্ট ও মনিচত্বর ঘুরে আবার আলুপট্টিতে গিয়ে ফিরে আসে।

তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে সমাবেশে মহানগর মহিলা লীগের নেত্রী শাহীন আক্তার রেনী বলেন, বৃহস্পতিবার রাতে বৃহত্তর রাজশাহীর চার জেলার আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজশাহী মহানগরীর বাসা বাড়িতে দ্রুত গ্যাস সংযোগ দেয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।