২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু হযেছে। এ সময় তাদের বোন আহত হয়েছেন।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2013, 10:02 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

নিহত তুহিন (১৩) ও সুশিন (১০) শৈলকুপার বাইহুদা গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে।

আহত কাজলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপার বগুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঝড়ে ঘরের টিনের চাল উড়ে গেলে দৌড়ে অন্য ঘরে যাওয়ার সময় বজ্রপাতে তিন ভাইবোন আহত হয়।

হাসপাতালে নেয়ার পর চিকিৎসক দুভাইকে মৃত ঘোষণা করেন।