২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার কুমিল্লা যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার কুমিল্লা যাচ্ছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2013, 12:02 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

Image
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রোববার ‘মুক্তিযুদ্ধ সম্মাননা’ ও ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার বিকালে তিনি কুমিল্লা টাউন হল মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর সফরসূচিতে এছাড়াও রয়েছে জেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন ও বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ঘোষণা।

কুমিল্লা জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, সকাল ১০টায় প্রধানমন্ত্রী কুমিল্লার মুরাদনগর উপজেলার শ্রীকাইল গ্যাসক্ষেত্রের কুপ খনন এবং ১ কিলোমিটার আন্তঃসংযোগ পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সঞ্চালন কার্যক্রমের উদ্বোধন করবেন। পরে তিনি স্থানীয় সুধীজনদের সঙ্গে মতবিনিময় করবেন।