২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা

পটুয়াখালীর গলাচিপায় চুরির অভিযোগে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে এলাকাবাসী।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 03:59 PM

Updated : 23 Aug 2022, 10:35 AM

বুধবার রাতে উপজেলার আমখোলা বাজারে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

বাজারের একটি দোকানে চুরির অভিযোগে রাসেল মৃধাকে (৩০) পিটিয়ে গুরুতর আহত করে এলাকাবাসী ।পরে পটুয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাসেল একই এলাকার নূর মোহাম্মদ মৃধার ছেলে।

গলাচিপা থানার ওসি মো. জিয়াউল হক জিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ২টার দিকে আমখোলা বাজারের শাহ আলম সিকদারের মুদি দোকানের তালা ভেঙে দোকানে ওঠার চেষ্টা করে রাসেল।

এ সময় দোকানি ও তার ছেলে রাসেলকে ধরে ফেলে এবং স্থানীয়রা তাকে মারধর করে। পিটুনিতে অসুস্থ হয়ে পড়লে পুলিশকে খবর দেয়া হয়।

পুলিশ তাকে উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য রাসেলকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় এখন পর্যন্ত মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও তিনি জানান।