বিমানে কল সেন্টার
যাত্রীদের ভ্রমণ সংক্রান্ত তথ্য সরবরাহ করতে প্রথমবারের মতো কল সেন্টার স্থাপন করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
বিমানের প্রধান নির্বাহী (সিইও) এবং ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কেভিন জন স্টিল বুধবার বিমান প্রধান কার্যালয়ে এই কল সেন্টার উদ্বোধন করেন।
বিমান কর্মকর্তারা জানিয়েছেন, কল সেন্টার থেকে যাত্রী, এজেন্টসহ সবাই ভ্রমণ সংক্রান্ত যাবতীয় তথ্য পাবেন।
বিমানের প্রথম বিদেশি এসডি কেভিন বলেন, ছোট পরিসরে আপাতত শুরু হলেও এটিকে ধীরে ধীরে পূর্ণাঙ্গ কল সেন্টানে রূপান্তরিত করা হবে।
বিমানের জনসংযোগ বিভাগ থেকে দেয়া তথ্য অনুসারে, কল সেন্টারে যোগাযোগের নম্বর ৮৯০১৩০৬ এবং ৮৯০১৩৮৪ ।
সপ্তাহে সাত দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ কল সেন্টারটি খোলা থাকবে।
এই কল সেন্টারের মাধ্যমে সরাসরি ফোনে বিমানের টিকিট বুকিং দেয়া যাবে। বুকিংয়ের পর বিমানের যে কোনো সেলস অফিস থেকে নগদ অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করে টিকিট সংগ্রহ করা যাবে।
এছাড়াও এ কল সেন্টারে ফোন করে আসন সংরক্ষণ এবং ফ্লাইট সিডিউল সম্বন্ধেও বিস্তারিত জানা যাবে।
