২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিচ্ছন্ন কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার নির্দেশ মেয়র মনজুরের

নগরীর জলাবদ্ধতা নিরসনে পরিচ্ছন্ন কর্মকর্তা ও সুপারভাইজারদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) মেয়র এম মনজুর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 04:54 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

বুধবার নগর ভবনে সিসিসি’র পরিচ্ছন্নতা বিভাগের কর্মকর্তা ও সুপারভাইজারদের সাথে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

এ সময় মেয়র বলেন, নগরীর সব ওয়ার্ডের নালা, খাল থেকে নিয়মিত উদ্যোগের পাশাপাশি স্কেভেটর, দৈনিক ভিত্তিক শ্রমিক নিয়োগ ও ঠিকাদারের সাহায্যে মাটি উত্তোলন কাজ চলছে।

৪১ টি ওয়ার্ডের মধ্যে ২৯টি ওয়ার্ডের ছোট-বড় বিভিন্ন নালা থেকে ইতিমধ্যে মাটি ও ময়লা-আবর্জনা অপসারণ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, “বাকি ওয়ার্ডগুলোতেও এই কাজ অবিলম্বে শেষ করা হবে।”

মঙ্গলবার মৌসুমের প্রথম বৃষ্টিতে কয়েকটি এলাকায় কিছুটা জলাবদ্ধতা দেখা দেয়ায় সিসিসি’র ভাবমূর্তি ও সুনাম ক্ষুন্ন হয়েছে বলেও মন্তব্য করেন মেয়র।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে কোন ধরনের অবহেলা সহ্য করা হবে না।

“আগামীতে যাতে নগরীতে জলাবদ্ধতা সৃষ্টি না হয়, সেজন্য সব পরিচ্ছন্ন কর্মকর্তা ও সুপারভাইজারদের আরো বেশি দায়িত্বশীল হতে হবে।”

বৈঠকে সিসিসি কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, হাজী নুরুল হক, মো. গিয়াস উদ্দিন, কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারা বেগম, সচিব মো. সামসুদ্দোহা, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী এয়াকুব নবী প্রমুখ উপস্থিত ছিলেন।