২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনুমোদন না নিয়েই পানি বাজারজাত, ৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

চট্টগ্রামে খাবার পানি বাজারজাতকারী সাত প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 04:47 PM

Updated : 25 Apr 2022, 06:36 PM

বুধবার চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিম আদালতে এসব মামলা করা হয় বলে জানান বাংলাদেশ স্ট্যান্ডার্ড ও টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিই) আঞ্চলিক অফিসের উপ-পরিচালক এস এম ইসহাক আলী।

বিএসটিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গল ও বুধবার বিএসটিআই’র সহকারী পরিচালক কে এম হানিফ ও নূর মোহাম্মদ মোস্তফার নেতৃত্বে পরিচালিত ভেজালবিরোধী অভিযানে নগরীর বিভিন্ন এলাকায় অবস্থিত সাত পানি উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়।

অভিযানে দেখা গেছে, প্রতিষ্ঠানগুলো বিএসটিআই’র  লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে মানচিহ্ন ব্যবহার করে বিক্রয় ও বিতরণ করছে।

এসব পণ্য বিক্রয় ও বিতরণ ‘বিএসটিআই অর্ডিন্যান্স ১৯৮৫ এবং সংশোধিত আইন ২০০৩’ এর পরিপন্থি  এবং শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হওয়ায় ওয়েসিস, প্যাসেফিক, রিল্যাক্স, গ্লাসি, টাইমস, মাইলো ও হেভেন ব্রান্ডের ড্রিংকিং ওয়াটার উৎপাদনকারী সাতটি প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।

প্রতিষ্ঠানগুলো হল, মেসার্স ওয়েসিস ড্রিংকিং ওয়াটার, মেসার্স টাইমস ফুডস এন্ড বেভারেজ ইন্ডাঃ বিডি লিমিটেড, মেসার্স  রাভিনো লিমিটেড, মেসার্স এশিয়ান ফুডস এন্ড বেভারেজ প্রোডাক্টস, মেসার্স রহমানিয়া এন্টারপ্রাইজ,  মেসার্স সাফা মারওয়া ফুড এন্ড বেভারেজ এবং  মেসার্স হেভেন ডিংকিং ওয়াটার।