২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় স্পিডবোট দুর্ঘটনায় আরেকটি লাশ উদ্ধার

পদ্মায় মাওয়া-কাওরাকান্দি নৌপথে দুটি স্পিডবোটের সংঘর্ষে আরেকটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 03:52 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

বুধবার উদ্ধার করা হয় নারায়ণগঞ্জ উত্তর মাসদাইরের গামতলী এলাকার আব্দুল হাইয়ের ছেলে মোর্শদ কবিরের লাশ।

এনজিওকর্মী মোর্শেদের বাড়ি মাগুরা জেলায়।

নৌ-পুলিশ জানায়, এ নিয়ে দুটি লাশ উদ্ধার করা হল। মঙ্গলবার উদ্ধার করার হয়েছিল এক নারীর লাশ। এখনো নিখোঁজ আছেন তিন জন।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই হাফিজুর রহমান বলেন, লাশ হস্তান্তরের জন্য স্বজনদের খবর দেয়া হয়েছে।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে লৌহজংয়ের মাওয়ার নিকটবর্তী পদ্মানদীতে কাওরাকান্দি থেকে মাওয়াগামী স্পিডবোটের সঙ্গে মাওয়া থেকে মাঝিকান্দিগামী আরেকটি স্পিডবোটের মুখোমুখি সংর্ঘষ হয়।

এতে স্পিডবোট দু'টি উল্টে গিয়ে দুই স্পিডবোটের পাঁচ যাত্রী নিখোঁজ হয়।