২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেলে ভর্তি: মেধাক্রম লংঘনের অভিযোগ

মেধাক্রম লংঘনের অভিযোগে ফরিদপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজের পরিচালনা পরিষদের বিরুদ্ধে মামলা হয়েছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 03:47 PM

Updated : 25 Apr 2022, 06:36 PM

ফরিদপুর সদর সহকারী জজ আদালতে সোমবার মামলাটি করেন ফরিদপুর ডায়াবেটিক সমিতি মেডিকেল কলেজের ট্রাস্টি সদস্য আওলাদ হোসেন বাবর।

মামলায় কলেজটির পরিচালনা পরিষদের সভাপতিসহ ১২ জনকে আসামি করা হয়।  

বাদীর আইনজীবী এসএম শফিউল আলম বলেন, চলতি বছর কলেজের ভর্তি কার্যক্রমে জাতীয় মেধাক্রম অনুসারে একটি আসনে অপেক্ষামান তালিকার ১৩৩ নম্বর ছাত্রীকে ভর্তি করার উদ্যোগ নেওয়া হলে বাদী আপত্তি জানান।

মেধা তালিকার ১১১ নম্বর থেকে ১৩২ নম্বর ক্রমিকে বর্ণিত ছাত্র-ছাত্রীদের মেধাস্কোর অনেক বেশি থাকা সত্ত্বেও তাদের না জানিয়ে ও ভর্তি নির্দেশিকা লঙ্ঘন এবং বাদীর আপত্তি উপেক্ষা করে বিবাদীরা বেআইনি ও ক্ষমতার অপব্যবহার করে ওই ছাত্রীকে ভর্তি করান।

মামলায় ২০১১ সালে ঘোষিত বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির নির্দেশিকা লঙ্ঘন করা হয় বলে াভিযোগ করা হয়।