২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তোপখানা রোডের ৬৫০ টেলিফোন বন্ধ থাকছে ৩ দিন

বৃহস্পতিবার থেকে টানা তিন দিন তোপখানা রোডের ৬৫০টি টেলিফোন নম্বর সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে বিটিসিএল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 01:37 PM

Updated : 25 Apr 2022, 06:36 PM

মঙ্গলবার বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানী লিমিটেড (বিটিসিএল ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রমনা টেলিফোন এক্সচেঞ্জের আওতাধীন ১৫/২ তোপখানা রোড বিএমএ ভবনের সামনে অবস্থিত ২টি টেলিফোন ক্যাবিনেট বৃহস্পতিবার থেকে স্থানান্তর করা হবে।

জরুররি এই স্থানান্তর কাজের ফলে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিটিসিএল।