২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়: এলএলবি পরীক্ষার সূচিতে পরিবর্তন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ১৯ এপ্রিল অনুষ্ঠেয় ২০১২ সালের এলএলবি প্রথম পর্ব পরীক্ষার পূর্ব ঘোষিত সূচিতে রদবদল আনা হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 11:37 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

পরিবর্তিত সূচি অনুযায়ী শুক্রবারের পরিবর্তে ২০ এপ্রিল থেকে প্রতি শনিবার বেলা দেড়টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, বিসিএস পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক এলএলবি পরীক্ষার্থীদের আবেদন এবং শুক্রবার এইচএসসি পরীক্ষা থাকায় বিভিন্ন কেন্দ্রের আবেদনের পরিপ্রেক্ষিতে সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে।

সংশোধিত সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.edu.bd ও www.nubd.info থেকে জানা যাবে।