২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে জামায়াত আমির গ্রেপ্তার

দিনাজপুর শহর জামায়াতের আমির আব্দুল মতিন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)  জেলা সভাপতি রাকিব উদ্দিন চৌধুরী মুন্নাকে সোমবার পুলিশ গ্রেপ্তার করেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 02:03 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

কোতোয়ালি থানার ওসি আব্দুল কাদের জিলানী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিছিল থেকে পুলিশের উপর হামলা ও সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে পুলিশের করা মামলায় শহরের বাহাদুর বাজারের বাড়ি থেকে রাকিবকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে বিকালে ফুলবাড়ী উপজেলার একটি বাড়ি থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল আত্মগোপনে থাকা আব্দুল মতিনকে গ্রেপ্তার কর।