২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

কক্সবাজার বাস-মিনিবাস মালিক-শ্রমিক ঐক্য পরিষদের ডাকা পরিবহন ধর্মঘট পাঁচ ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 12:21 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

জেলা প্রশাসন, পৌরসভা প্রতিনিধি ও পরিবহন মালিক-শ্রমিকদের যৌথ সভার পর সোমবার বিকাল ৫টায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়। এরপর থেকে বাস চলাচল স্বাভাবিক হয়েছে।

কক্সবাজার বাস টার্মিলানে পৌরসভার অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে সোমবার বেলা ১২টা থেকে অঘোষিতভাবে পরিবহন ধর্মঘট শুরু করেছিল মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।

মালিক-শ্রমিক ঐক্য পরিষদের নেতা ও এস আলম চেয়ার কোচের কক্সবাজারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে অতিরিক্তি জেলা প্রশাসক, পরিবহন মালিক-শ্রমিক ও কক্সবাজার পৌরসভার প্রতিনিধিদের মধ্যে যৌথ সভা হয়েছে।

সভায় অতিরিক্ত টোল আদায় বন্ধ করে আগের নিয়মমতো টোল আদায়, বাস টার্মিনালের সমস্যা সমাধানে পৌরসভার উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। এর প্রেক্ষিতে তারা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।